রামগড়ে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার রামগড় উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম রঞ্জন চাকমা (৫০)।
পুলিশ ও ইউপিডিএফ সূত্র জানায়, গতকাল রোববার সকাল নয়টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বুদ্ধধন কার্বারীপাড়ার চারু বিকাশ চাকমার বাড়িতে যায়। তারা বন্দুকের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে। এ খবর পেয়ে চারু বিকাশের বাড়িতে যান রঞ্জন চাকমা। তখন তাঁকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ এসে রঞ্জন চাকমাকে মৃত অবস্থায় পায়।
রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার ইউনুচ আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের
খুঁজে বের করা হবে। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সমন্বয়ক প্রদীপন খীসা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
রঞ্জন চাকমা লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের হাজাছড়া গ্রামের নামিয়া চাকমার ছেলে।