রামগতিতে গলদা চিংড়ির ৭ লাখ পোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল বুধবার গলদা চিংড়ির ৬ লাখ ৭৫ হাজার পোনা আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্ট কমান্ডার মোকারম হোসেন জানান, অবৈধ মশারির জাল দিয়ে মেঘনা নদী থেকে চিংড়ির পোনাগুলো আহরণ করে বিক্রির জন্য পিক-আপ ভ্যানে করে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চর আলেকজান্ডার খান মসজিদ মোড় এলাকায় পিকআপ ভ্যানটি আটক করা হয়। ওই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তিনি জানান, আটক করা চিংড়ির পোনা মেঘনায় অবমুক্ত করা হবে।
কোস্টগার্ড সূত্র জানায়, আটক করা চিংড়ির পোনার স্থানীয় বাজারমূল্য ২০ লাখ ২৫ হাজার টাকা।