রামগতিতে জামায়াত নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও সুরা সদস্য জাফর আহমদকে পুলিশ আজ বুধবার বেলা ১১টার দিকে আটক করেছে। চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর সবুজগ্রামের জনতাবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, একাত্তরের মানবতাবিরোধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত অভিযোগে জাফর আহমদকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।