রামগতিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগোসাই এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত শুক্রবার রাতে রামগতি থানায় মামলা করেছেন। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।
কিশোরীর বাবা বলেন, শুক্রবার বিকেলে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে বাড়ির পাশে খেলতে যায়। ওই যুবক তাকে পাশের বাগানে তুলে নিয়ে ধর্ষণ করে। তাঁর মেয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে যায়। ঘটনাস্থল থেকে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে গতকাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।