রামপালে তরুণী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপাল উপজেলায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতভর একটি মাছের ঘেরে আটকে রেখে তাঁকে ছয়জনে ধর্ষণ করেন।
এ ঘটনায় পরদিন বুধবার রামপাল থানায় ওই ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছয় আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের এই তরুণী (২৫) তাঁর এক বন্ধুর সঙ্গে মঙ্গলবার বিকেলে ওই ঘেরে বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যার পর তাঁর বন্ধু ও সেখানে আগে থেকে অপেক্ষা করা অপর পাঁচজন তাঁকে আটকে রাখেন। পরে তাঁকে ছয়জনে ধর্ষণ করেন। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য লোকজন নিয়ে বুধবার ভোরে ওই ঘের থেকে মেয়েটিকে উদ্ধার করেন। পাশাপাশি ওই ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।