রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় গতকাল শনিবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের ভাষ্য, বনশ্রী এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে র্যাব-৩-এর সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। এতে ওই দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে রামপুরা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে আজ রোববার ভোররাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।