রামপুরায় গুলি করে ও কুপিয়ে একজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব রামপুরায় গতকাল শুক্রবার দুর্বৃত্তরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাসাই ফকির (২৬) নামের এক যুবককে হত্যা করেছে। তিনি স্যানিটারির ঠিকাদারি করতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বাসাই ফকিরের চাচা আবদুল জলিল বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব রামপুরার মোল্লাবাড়ী বাজার দূরবীন কেবলের অফিসের সামনে কয়েকজন দুর্বৃত্ত বাসাই ফকিরের বুকে গুলি করে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে তিনি মারা যান।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নুর আলম নামে রামপুরা এলাকার চিহ্নিত এক সন্ত্রাসী জড়িত থাকতে পারে। ঘটনার পরপরই দুটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ তাকে আটক করা হয়।