রামপুরায় যুবক খুন, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরার নবীনবাগ বালুর মাঠে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. হাফিজ (১৮) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি মাছ কাটার কাজ করতেন। এ ঘটনায় আহত হাফিজের সহকর্মী মো. পলাশকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র বলেছে, হাফিজ সপরিবারে রামপুরা মৌলভীর টেকে থাকতেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে বালুর মাঠের কাছে জাকিরের নেতৃত্বে একদল যুবক ছুরি নিয়ে হাফিজ ও তাঁর সহকর্মী পলাশের ওপর হামলা চালান। তাঁরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।