রামপুরায় যুবকের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর রামপুরায় রবি ঘোষ (২৫) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বনশ্রী আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবি ঘোষের বোন সোনালি ঘোষের ভাষ্য, বনশ্রীর ওই বাসায় ভাইয়ের সঙ্গে বাস করে আসছিলেন তিনি। তাঁর ভাই পোশাক তৈরির একটি কারখানায় চাকরি করতেন। অন্য দিনের মতো গতকাল বুধবার রাতে তিনি নিজের কক্ষে ঘুমাতে যান। আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত তাঁর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভাঙা হয়। কক্ষের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত বিশ্বাস বলেন, ময়নাতদন্তের জন্য রবি ঘোষের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।