রামু থেকে অস্ত্রসহ ডাকাতি মামলার ৪ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর জঙ্গল থেকে অস্ত্রসহ ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে রশিদনগর ইউনিয়নের কারিগরি কলেজসংলগ্ন পূর্ব পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া চারজন হলেন নুরুল আবছার ওরফে আবছার ডাকাত, জাহাঙ্গীর আলম, মনজুর আলম ও আবদুর রহিম। তাঁদের কাছ থেকে বন্দুক, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রামু থানার ওসি প্রভাষচন্দ্র ধর বলেন, শনিবার গভীর রাতে ওই চারজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষে প্রায় দেড় ঘণ্টা বন্দুকযুদ্ধ শেষে ডাকাতেরা জঙ্গলে আত্মগোপন করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।