রামুতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু থেকে পৃথকভাবে ১১ হাজার ৪৯০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ইয়াবা বড়িসহ লায়লা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উখিয়ার মাছকাইজাপাড়ার বাসিন্দা মো. মোহর আলীর স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার সকালে এবং গত বুধবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়েছে বলে কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ইকবাল আহমেদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লায়লা বেগমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।