রামুতে ডাকাতের গুলিতে পুলিশ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ ঈদগড়-ঈদগাঁও সড়কের পানেরছড়া ঢালা নামক জঙ্গলে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
এ সময় ডাকাতের গুলিতে সাদ্দাম হোসেন (২৩) নামের পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছড়রা গুলিতে পুলিশ কনস্টেবল হাত ও পায়ে আঘাত পান।
রামু থানার উপপরিদর্শক মশিউর বলেন, ওই সড়কে এখন পুলিশের টহল বাড়ানো হয়েছে। ডাকাত সদস্যদের ধরতে পাহাড়ে পুলিশ অভিযান চালাচ্ছে।