রামুতে নদী থেকে ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বাঁকখালী নদী থেকে গতকাল মঙ্গলবার বিকেলে স্কুলছাত্র সুপন বড়ুয়া ওরফে টাপুর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
গত সোমবার বিকেলে নদীতে বৌদ্ধ সম্প্রদায়ের জাহাজ ভাসানো উৎসব দেখতে গিয়ে সে নদীতে নিখোঁজ হয়। সুপন রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সুপনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।