রায় ঘোষণার আগেই আসামির পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় রায় ঘোষণার আগেই পালিয়ে যান বশির আহমেদ নামের এক আসামি। পরে গতকাল মঙ্গলবার বিকেলে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম রায় ঘোষণা করেন। রায়ে আসামি বশিরকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী বলেন, নগরের কোতোয়ালি থানার ইয়াবা উদ্ধারের একটি মামলায় বশিরের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য ছিল গতকাল। জামিনে থাকা বশির গতকাল সকালে সময়ের আবেদন করে আদালতে হাজিরও হন। কিন্তু বিকেলে রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে আদালত তাঁকে পলাতক দেখিয়ে মামলার রায় ঘোষণা করেন।