রায়পুরায় যাত্রার প্যান্ডেল ভেঙে দিলো প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরায় অনুমোদন ছাড়াই তিনটি স্থানে যাত্রার নামে হাউজি, জুয়া ও অশ্লীল নাচ প্রদর্শন করায় গতকাল শুক্রবার যাত্রার প্যান্ডেলগুলো ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তিন দিন চলার পর এসব বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, একাধিকবার সতর্ক করা হলেও তা না মানায় যাত্রার প্যান্ডেল ভেঙে দেওয়া হয়।