রায়পুরে আহত যুবলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত যুবলীগ নেতা মনু মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত মনু মিয়া রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক। ওই ইউপির যুবলীগের সভাপতি কৈসিক আহমেদ সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
মনুর মৃত্যুর খবরে গতকাল মঙ্গলবার হায়দারগঞ্জ ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশ ওই এলাকায় অবস্থান করছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হাওলাদারের নেতৃত্বাধীন পক্ষের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চর আবাবিল ইউপির চেয়ারম্যান শহীদ উল্যার পক্ষের বিরোধ চলছিল। গত শুক্রবার দুপুরে শহীদ উল্যা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বটতলায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর ওপর হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের সমর্থক মো. মঞ্জুর হোসেন ওরফে সুমনের নেতৃত্বে মনু মিয়াকে পিটিয়ে আহত করা হয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রায়পুর থানার ওসি এ কে এম মনজুরুল হক আকন্দ বলেন, মনু মিয়ার ওপর হামলার ঘটনায় মো. নাদিম বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় এখন হত্যার ধারা অন্তর্ভুক্ত করা হবে।