রায়পুরে এক রাতে ছয়টি গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত সোমবার দিবাগত রাতে কৃষকের ছয়টি গরু চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে পশ্চিম চরপাতা গ্রামের মোছন মুন্সী বাড়ির নুর হোসেনের দুটি গরু চুরি হয়। একই সময় চোরেরা ওই বাড়ির নুর নবীরও একটি গরু চুরি করে নিয়ে যায়। এ ছাড়া পূর্ব চরপাতা গ্রামের সাজি বাড়ির আবুল কালামের একটি ও চর মোহনা গ্রামের মফিজ মিয়ার দুটি গরু চুরি হয়।
রায়পুর থানার এসআই আবুল বাশার বলেন, ‘কয়েকটি গরু চুরির কথা শুনেছি। চুরির ঘটনায় জড়িত চক্রটিকে ধরতে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি।’