প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্বচরপাতা গ্রামের চৌনুর বাড়ির তিনটি ঘরে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী উত্তর কেরোয়া গ্রামের মো. সোহেল ও মো. রাশেদ নামের দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাদের রায়পুর থানা-পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মো. মোহসীন বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা করেন। ক্ষতিগ্রস্ত শুকুর আহমেদ জানান, সোমবার দিবাগত রাতে ১০-১২ জন ডাকাত তাঁর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতেরা আট ভরি সোনা ও ৫০ হাজার টাকাসহ মালামাল নিয়ে যায়। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি|