রায়পুরে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতেই মামলা হয়েছে।
ওই ছাত্রীর মা ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই ছাত্রী ছাড়া কেউ ঘরে ছিলেন না। রাত ১০টার দিকে ওই ছাত্রীর চাচাতো বোনের মাধ্যমে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি তাকে বাসায় ডেকে এনে ধর্ষণ করেন। পরদিন ভোরে কৌশলে পালিয়ে এসে ওই ছাত্রী তার পরিবারের লোকজনকে ধর্ষণের ঘটনা জানায়। বৃহস্পতিবার এ নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি ওই ছাত্রীর মা ও বাবাকে মারধর করেন। রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে আজাদ হোসেন চৌধুরী ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেন।