রায়পুরে হাসপাতালে ভাঙচুর বিএনপির তোরণে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়পুর পৌরসভার মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম জিলানীর মালিকানাধীন মেঘনা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। একই সময় দুর্বৃত্তরা বিএনপির সম্মেলন উপলক্ষে নির্মিত একটি তোরণে আগুন দিয়েছে।
মেঘনা হাসপাতালের কয়েকজন সেবিকা ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ছিল রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন। সম্মেলনের আগের দিন গত সোমবার রাত সাড়ে তিনটার দিকে ছয়-সাতজন মুখোশধারী দুর্বৃত্ত বিএনপি নেতা ও রায়পুরের পৌর মেয়রের হাসপাতালে হামলা চালায়। এ সময় তারা হাসপাতালে ইট-পাটকেল ছোড়ে। তারা হাসপাতালের কয়েকটি পরে হামলাকারীরা জেলা পরিষদ মিলনায়তনের সামনে নির্মিত বিএনপির সম্মেলন উপলক্ষে নির্মিত তোরণে আগুন দেয়। আগুনে এর কিছু অংশ পুড়ে যায়।