রাষ্ট্রদ্রোহের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার কয়রা উপজেলার চেয়ারম্যান ও খুলনা (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি আ খ ম তমিজউদ্দিনকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের আনতাপুরিয়া বাজার থেকে তমিজউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্তের ভাষ্য, ‘তমিজউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে বাধা দেওয়া, গাড়ি পোড়ানো, সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আমরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সেটি অনুমোদনের জন্য ঢাকা পাঠিয়েছিলাম। তাঁকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের বিষয়ে কাল রাতে অনুমতি পাওয়া গেছে। এরপর আজ সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’