রাসায়নিক ছিটিয়ে ৪০ বিঘা জমির ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার কাঞ্চন গ্রামে ১০-১২ জন কৃষকের প্রায় ৪০ বিঘা জমির সুগন্ধি জাতের আমন ধানে বিষাক্ত রাসায়নিক ছিটিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার বিকেলে চাষিরা জমিতে গিয়ে এ অবস্থা দেখতে পান।
কাঞ্চন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক দেওয়ান আবু বক্কর সিদ্দিক জানান, প্রতিবছরের মতো এবারও কামাল হোসেন, দেলোয়ার হোসেন, মকলেছার রহমান, নজরুল ইসলামসহ তাঁরা ১০-১২ জন কৃষক সুগন্ধি জাতের আমন ধান চাষ করেন। শুক্রবার বিকেলে খেতে গিয়ে দেখতে পান, ধান গাছ শুকিয়ে সাদা বর্ণ ধারণ করে এবং সেগুলোতে পচন ধরে নষ্ট হয়ে গেছে। তিনি ধারণা করছেন, কয়েক দিন আগে রাতের আঁধারে দুর্বৃত্তরা শত্রুতাবশত প্রায় ৪০ বিঘা জমির ধানখেতে রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেয়। ফলে এগুলো নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান জানান, খবর পেয়ে শুক্রবার বিকেলেই তিনি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম নুরুজ্জামান মণ্ডলসহ কৃষি বিভাগের একটি দল ধানখেত পরিদর্শন করে।