রাসায়নিক মেশানো আম বিক্রির দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে রাসায়নিক (ক্যালসিয়াম কারবাইড) মিশিয়ে পাকানো আম বিক্রির দায়ে মো. রাজু (৩২) নামের এক বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে তাঁকে এই দণ্ড দেওয়া হয়। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আল ইমরান জানান, আজ সকাল ১০টার দিকে শহরের বাতেন খাঁর মোড় এলাকায় রাসায়নিক মিশিয়ে পাকানো আম বিক্রির সময় রাজুকে আটক করা হয়। পরে দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে আমগুলো জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়। রাজুকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।