রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে রাস্তা থেকে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করা হয়েছে অভিযোগে থানায় মামলা করেছেন এক গৃহবধূ। গতকাল রোববার এই ঘটনা ঘটলেও গৃহবধূ আজ সোমবার মামলাটি করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গৃহবধূকে ধর্ষণের ঘটনার প্রাথমিক তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সোমবার সকাল থেকেই দুই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল ১০টার দিকে ধুনটের ঝিনাই গ্রামের হিরো মিয়া (২৪) ও ওয়াহেদ আলী (২৫) ওই গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে নিয়ে যায়। পরে তাঁকে ধর্ষণ করা হয়। গৃহবধূর চিৎকারে গ্রামবাসী দুই যুবককে আটক করে। তবে পরে স্থানীয়ভাবে বিচারের কথা বলে ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে আজ দুপুরে মামলা করেন।