রাস্তায় আগ্নেয়াস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজ মাঠ থেকে গত মঙ্গলবার রাতে কাগজে মোড়ানো রিভলবার উদ্ধার করার পর এবার নগরের চৌকিদেখি এলাকায় রাস্তায় ফেলে রাখা অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৯) একটি দল। গত বৃহস্পতিবার রাত একটার দিকে রাস্তার পাশে অস্ত্র দুটি ফেলে রাখা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়। র্যা ব-৯-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি জালাল উদ্দীন আহম্মদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আগ্নেয়াস্ত্রগুলো ওয়ান শুটার। এ ব্যাপারে গতকাল শুক্রবার মহানগর পুলিশের বিমানবন্দর থানায় জিডি করে আগ্নেয়াস্ত্র দুটি হস্তান্তর করা হয়।