রায়গঞ্জে মন্দিরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত মঙ্গলবার মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিমাসহ মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এ ঘটনায় জীবন কুমার সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই গ্রামের আবদুল বারিক (৪৮) ও মঞ্জিল হোসেন খান (৫০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামের কালীমাতা মন্দিরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কালীমাতার প্রতিমাসহ মন্দিরের তিনদিকের টিনের বেড়া পুড়ে যায়। পরে গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা আগুন দিয়ে চলে যাওয়ার সময় ওই মন্দির কমিটির সভাপতি জীবন কুমার সরকার ও গ্রামের আরেক বাসিন্দা রঞ্জিত কুমার দেবের বাড়ির কয়েকটি ঘরের বেড়ায় কুড়াল ও দা দিয়ে আঘাত করে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ জানান, মন্দিরে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।