রায়পুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে বামনী ইউনিয়নের কোলাকোপা গ্রামের বক্শী ব্যাপারী বাড়ির পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লাশটি দুই থেকে তিন দিন আগের। তাঁর আনুমানিক বয়স (৪৫)। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশটি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হয়েছে।