রায়পুরে গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া এলাকা থেকে গতকাল সোমবার পাঁচটি গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, নাশকতার জন্য মো. মিজান (৩০) ও ইমাম হোসেন (২৫) রায়পুর-লক্ষ্মীপুর সড়কের সিকদার রাস্তায় অবস্থান নেয়। খবর পেয়ে গতকাল ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাছ থেকে পিস্তলের পাঁচটি গুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পিস্তলটি পানিতে ফেলে দেয়। মিজান ও ইমামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার আলনিয়া গ্রামে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ-আল-মামুন ভুঁইয়া জানান, এ ঘটনায় থানার এএসআই হুমায়ুন কবির গতকাল অস্ত্র আইনে একটি মামলা করেছেন।