রায়পুরে জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলোর মূল্য প্রায় দুই লাখ টাকা। গত বুধবার মাছ ধরার অপরাধে দুই জেলেকে এক মাস করে কারাদণ্ড দেন নির্বাহী হাকিম মো. শামীম হোসেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার চরবংশী গ্রামের মাইন উদ্দিন (৩০) ও মো. নাছির (৩৫)। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারা দেশে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, আহরণ, পরিবহন ও বিপণন সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি|