রায়পুরে পঞ্চম শ্রেণির বাংলা বই এখনো পৌঁছায়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাংলা বিষয়ের বিনা মূল্যের বই গতকাল মঙ্গলবার পর্যন্ত পৌঁছায়নি। এ কারণে সাত হাজার শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে।
শিক্ষকেরা বলছেন, বই না পাওয়ায় বাংলা বিষয়ে পাঠদান শুরু করা যাচ্ছে না। আর বইগুলো কবে পাওয়া যাবে, তা–ও কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ১২১টি সরকারিসহ ২০০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলোতে পঞ্চম শ্রেণিতে সাত হাজার শিক্ষার্থী রয়েছে। কিন্তু বাংলা বই এখনো পাওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী বলেন, ‘পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’