রায়পুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মীরগঞ্জ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত নয়টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি হয়নি।