রায়পুরে মস্তকবিহীন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আজ শনিবার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

রায়পুর থানার পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নে একটি সুপারি বাগানে মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে রায়পুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, পরিকল্পিতভাবে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা ও বিচ্ছিন্ন মাথার সন্ধানের চেষ্টা চলছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।