রায়পুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর মা বৃহস্পতিবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় থানায় মামলা করেছেন।
ওই ছাত্রীর মা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মাদ্রাসা থেকে ফেরার পথে এক যুবক তাঁর মেয়েকে ডেকে বাগানে নিয়ে যায়। পরে সেখানে সে তাকে ধর্ষণ করে। এ সময় তিনি চিৎকার শুনে ছুটে গিয়ে তাঁর মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে তার ডাক্তারি পরীক্ষা করানো হয়।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ডাক্তার জানিয়েছেন।