রায়পুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ সুমনা আক্তারকে হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানানো হয়েছে। নিহত সুমনার পরিবার গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।
গতকাল রায়পুর উপজেলা শহরের একটি কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের মা সোনাপুরের চরবগা গ্রামের জাহানারা বেগম। তিনি অভিযোগ করেন, ‘যৌতুক না পেয়ে আমার মেয়ে সুমনা আক্তার ওরফে ইতিকে ২ এপ্রিল তাঁর স্বামী ইব্রাহিম খলিল, শ্বশুর নুরনবী দুলাল, শাশুড়ি তাছলিমা খাতুনসহ পরিবারের অপর সদস্যরা পরিকল্পিতভাবে হত্যা করে। পরে তারা ইতির গলায় ফাঁস লাগিয়ে ঘরের ভেতরে ঝুঁলিয়ে রাখে। এরপর তাঁরা ইতি আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়।