রায়পুরে সংঘর্ষে নারী কাউন্সিলরসহ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে দুই পক্ষের সংঘর্ষে নারী কাউন্সিলরসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সবাইকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে পৌর শহরের পশ্চিম কেরোয়া এলাকার গোলাম রহমান সর্দার বাড়িতে। এতে জড়িত থাকার অভিযোগে মো. জুয়েল নামের একজনকে পুলিশ আটক করেছে।

আহত কাউন্সলর লিলি আক্তার বলেন, ‘পুকুরঘাটে আলী আহম্মেদের লোকজন মলত্যাগ করে। বিষয়টি আমি জানতে চাইলে তারা আমাদের পিটিয়ে আহত করে।’

আলী আহম্মেদ বলেন, ‘কাউন্সিলর ও তাঁর ছেলে অতর্কিতে আমাদের ওপর হামলা করে। পরে তারা সাত-আটজন বহিরাগত এনে মারধর করে।’