রিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মো. ইসহাক নামের এক চালককে মারধর করে রিকশাটি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও রিকশাচালক ইসহাক আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইসহাক আলী ফতুল্লার সস্তাপুর এলাকার লতিফ মিয়ার বাড়ির ভাড়াটে। বুধবার বিকেলে দক্ষিণ সস্তাপুর এলাকা দিয়ে রিকশা নিয়ে যাওয়ার সময় স্থানীয় ছিনতাইকারী রাজু, রুবেল, সোহান ও রশীদ তাঁর গতিরোধ করেন। পরে তাঁরা মারধর করে ইসহাকের রিকশাটি ছিনিয়ে নিয়ে যান।