রিকশাচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গতকাল বুধবার দুপুরে লরির চাপায় রিকশাচালক মজিবুর রহমান (৩২) নিহত হন। তাঁর বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরামার্কেট এলাকায়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই অখিল রঞ্জন বলেন, লরির চালক আইজউদ্দিনকে আটক ও লরিটি জব্দ করা হয়েছে।