রিকশাচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কল্পলোক আবাসিক এলাকা থেকে নুরুল আজিম (৩০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি খুন হয়েছেন বলে পুলিশের ধারণা।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই নুরুল আজমকে হত্যা করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন প্রথম আলোকে জানান, কল্পলোক আবাসিক এলাকার কবরস্থানের পাশে একটি ফাঁকা প্লটে নুরুল আজিমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত নুরুল আলমের বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকায়। তিনি বাকলিয়া থানার তুলাতলী জাইল্যাপাড়া এলাকায় থাকতেন। তাঁর স্ত্রী নগরের একটি পোশাক কারখানায় কাজ করেন। খুনের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।