মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লুট: গ্রেপ্তার ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একটি মোবাইল ফোন কোম্পানির ছয়জন কর্মকর্তা রয়েছেন।
আজ সোমবার দুপুরে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থার অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহ আলম এই তথ্য জানান।