প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের আটোয়ারীতে গত শনিবার রাতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম রিভলবার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার রাতে আটোয়ারী টেকনিক্যাল কলেজের পেছনে তিন রাস্তার মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এই বিদেশি রিভলবারটি পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।