রিভলবার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা-বিবিরবাজার স্থলবন্দর সড়কের রাজমঙ্গলপুর কালভার্টের সামনে থেকে গত সোমবার রাতে মো. রুবেল নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির ভাষ্যমতে, এ সময় রুবেলের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চারটি তাজা গুলি উদ্ধার করা হয়। রুবেলের বাড়ি রাজমঙ্গলপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।