রিভলবারসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে রিভলবারসহ বিপ্লব হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গত রোববার রাত নয়টার দিকে সদর উপজেলার বাগেরহাট বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে আটক করে। কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুর রহমান জানান, অস্ত্র কেনাবেচা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে তারা রাত সাড়ে নয়টার দিকে বাগেরহাট বাজারের কাছে ইটভাটা এলাকায় অভিযান চালান। ওই সময় সেখান থেকে বিপ্লব হোসেনকে আটক ও তাঁর কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। তিনি বলেন, রিভলবারটি এক ব্যক্তির কাছ থেকে আট হাজার টাকায় কিনেছেন বিপ্লব। তবে বিপ্লব বিক্রেতার নাম-ঠিকানা জানাতে পারেননি।