রিভলবারসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে বিদেশি রিভলবারসহ আবদুল মুকিত (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের টেটুগাঁও গ্রামে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের পশ্চিম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অস্ত্র কেনাবেচা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আবদুল মুকিতকে আটক করা হলে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ইতালির তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।