রিভলবারসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভিকমপুর গ্রাম এলাকা থেকে এনছাব আলী (৩৯) নামের এক ব্যক্তিকে রিভলবার, দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় এগুলো উদ্ধার করা হয়। আসামির বাড়ি উপজেলার সরাপপুর গ্রামে।
সিরাজগঞ্জ র্যা বের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল এনছাব আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার, দুটি গুলি উদ্ধার করা হয়। এনছাব দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে রায়গঞ্জ থানা-পুলিশে সোপর্দ করা হয়।