প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে একটি রিভলবারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যা ব-১৩। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শহরের পিটিআই মোড়ের একটি দরজির দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি গ্রামের বাসিন্দা ও ওই দরজি দোকানের মালিক মোন্নাফ হোসেন (৩৫) এবং তাঁর সহযোগী একই উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই মাঝাপাড়া গ্রামের মুজিবুল ইসলাম (২৮)। র্যা ব-১৩ নীলফামারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন বলেন, ওই দোকানটিকে কেন্দ্র করে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিল। নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, অবৈধ অস্ত্র রাখার দায়ে ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। নীলফামারী প্রতিনিধি|