রিমান্ডে সুমাইয়ার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে জিন ছাড়ানোর নামে পিটিয়ে শিশু সুমাইয়াকে হত্যার ঘটনায় তার বাবা এমরান হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার শাহরাস্তি থানার ওসি (তদন্ত) দিলদার আজাদ তাঁর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাসলিমা শারমিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিশুটির অভিযুক্ত মা আমেনা বেগম এখন জেলা কারাগারে রয়েছেন। কারাধ্যক্ষ আক্তার হোসেন শেখ জানান, অভিযুক্ত বাবা-মা স্বাভাবিক আছেন। তাঁদের মধ্যে কোনো জিন-ভূত আছে বলে মনে হয় না। প্রসঙ্গত, সুমাইয়াকে পেটানোর আগে এ দম্পতি নিজেদেরও জিনে ধরা রোগী সাজিয়ে প্রতারণা করেন।