রিয়াদের লাশ দাফন, মায়ের আহাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মতিঝিলে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নিহত কর্মচারী রিয়াদের লাশ গত বৃহস্পতিবার চাঁদপুরের হাজীগঞ্জের হাড়িয়াইন গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গতকাল শুক্রবার হাড়িয়াইন গ্রামে রিয়াদের বাড়িতে দোয়া ও মিলাদ হয়। এরপর রিয়াদের কবরে যান মা রোকেয়া বেগম। এ সময় তাঁর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একপর্যায়ে তিনি বলেন, ‘যে সন্তানের জন্য জীবন শেষ করলাম, সেই সন্তানকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। আমার সোনার টুকরাকে ফিরিয়ে দাও।’
পুলিশ জানায়, মুঠোফোন সেট ও টাকা চুরির অভিযোগে ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলামসহ চারজন গত মঙ্গলবার রাতে স্বামীবাগে অবস্থিত হোটেল-কর্মচারীদের মেসে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করেন।