প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বুধবার দুপুরে ওবায়দুল কাদের (৩৫) নামের এক যাত্রীর কাছ থেকে এক লাখ আট হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানার পুলিশ (জিআরপি)। জিআরপি থানার ওসি আবদুল মজিদ জানান, ওবায়দুল সুর্বণ এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। তিনি ট্রেন থেকে নামার পর সন্দেহ হওয়ায় জিআরপি পুলিশ তাঁর ব্যাগ তল্লাশি করে ২৪ লাখ টাকা মূল্যের রিয়ালগুলো উদ্ধার ও তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। জিআরপি পুলিশ সূত্র জানায়, ওবায়দুল হুন্ডি ব্যবসায় জড়িত।