রুপা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি রুপা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ভাদিয়ালী সীমান্তের একটি মাঠ থেকে এসব উদ্ধার করা হয়। বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধ পথে রুপার একটি বড় চালান আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালানো হয়। সীমান্তসংলগ্ন একটি মাঠ থেকে ২০ কেজি রুপা উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া রুপার দাম আনুমানিক ১৩ লাখ ৭৬ হাজার টাকা।