রুপা জব্দ, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোলে এক কেজি ভারতীয় রুপাসহ আবু সাইদ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবির সদস্যরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড় থেকে আটক করা হয়। তিনি ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মালিভিটা গ্রামের সামসুদ্দিন আহমেদের ছেলে। যশোর ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্টের ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্টধারী যাত্রী আবু সাইদকে আটক করা হয়। পরে তাঁর ব্যাগে তল্লাশি করে এক কেজি ভারতীয় রুপা পাওয়া হয়। সাইদের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে।